ইওএস টেক্সটাইলের শেয়ার অধিগ্রহণ করবে শাশা ডেনিমস

ইওএস টেক্সটাইলের শেয়ার অধিগ্রহণ করবে শাশা ডেনিমস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড ইওএস টেক্সটাইল মিলসের অতিরিক্ত ১৮% শেয়ার অধিগ্রহণ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এই শেয়ার কিনতে শাশা ডেনিমসের ২১ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৮৫ টাকা ব্যয় হবে। কোম্পানিটি অধিগ্রহণের পর শাশা ডেনিমস ইওএস টেক্সটাইলের ৯৮ শতাংশ শেয়ারের মালিক হবে।

এর আগে কোম্পানিটি ইওএস টেক্সটাইলের ৮০ শতাংশ শেয়ার ধারণ করেছিল।

কোম্পানিটি আরও জানায়, শাশা ডেনিমস ৪,০০৫১২ বর্গফুটের দুইটি প্লট গ্রহণ করবে ডিইপিজেডে। এটা বেইপজা থেকে অতিরিক্ত এরিয়া। কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য এই জমি গ্রহণ করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন