Ortho Songbad আর্কাইভ

এনসিসিবিএল ফান্ড ওয়ানের লভ্যাংশ ঘোষণা

এনসিসিবিএল ফান্ড ওয়ানের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৭.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.১২ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে (বাজার দর অনুযায়ী) ১১.৮১ টাকায়।

ঘোষিত লভ্যাংশ ইউনিটহোল্ডারদের মাঝে বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

মুল সাইট থেকে

পুজিবাজার