Ortho Songbad আর্কাইভ

দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৬ হাজর ১০৭ জন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১২ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ১ জন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

 

মুল সাইট থেকে

পুজিবাজার