ফের বাড়ল পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফা অর্থাৎ ৩৩ দফা বাড়ানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে আগামীকাল (১১ ফেব্রুয়ারি) থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এর আগে আরো ৩২ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। শেষ বারে ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।