Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট

দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির বা ৪১.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ইউনিট দর সবচেয়ে কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৭.১৭ টাকায়। আজ লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৬.৮০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ০.৯০ টাকা বা ৫.০৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.০৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩.৯১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩.৮০ শতাংশ, অলটেক্সের ৩.৭০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩.৭০ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৩.৪৮ শতাংশ, পেনিনসুলার ৩.৪৩ শতাংশ, নাভানা সিএনজির ৩.৩৩ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ৩.২৬ শতাংশ কমেছে

মুল সাইট থেকে

পুজিবাজার