Ortho Songbad আর্কাইভ

ফ্যামিলি টেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ফ্যামিলি টেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারের তালিকাভুক্ত ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বা ইপিএস হয়েছে ০.০৬২ পয়সা। আগের বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান ছিল ০.০০৩ পয়সা।

চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১৩৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০০৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১১ টাকা ৪১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার