Ortho Songbad আর্কাইভ

বৃদ্ধি পাবে আজ রাতের তাপমাত্রা

বৃদ্ধি পাবে আজ রাতের তাপমাত্রা
গত কয়েকদিন ধরেই বাড়ছে দেশের তাপমাত্রা। বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহও। এ অবস্থায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১৪ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পরে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন ঘটতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মুল সাইট থেকে

পুজিবাজার