বাংলাদেশি গৃহকর্মী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড
বাংলাদেশি গৃহকর্মী হত্যার ঘটনায় এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম আয়েশা আল জিজানী।
সৌদি আরবের স্থানীয় আদালতে ১৪ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হয়েছে।
একই ঘটনায় আয়েশার ছেলে ওয়ালিদকে ৭ মাসের জেল দেওয়া হয়েছে এবং তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আয়েশার স্বামীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশি সেই নিহত গৃহকর্মীর নাম আবিরন বেগম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা আবিরনের গৃহকর্ত্রী ছিলেন।