Ortho Songbad আর্কাইভ

রাজউকের নতুন চেয়ারম্যান ড. সাঈদ হাসান

রাজউকের নতুন চেয়ারম্যান ড. সাঈদ হাসান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে ড. সাঈদ হাসান শিকদারকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি পরিকল্পনা বিভাগে সংযুক্ত প্রধানের (শিল্প ও শক্তি বিভাগ) দায়িত্বে ছিলেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

রাজউক চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ সাঈদ নুর আলম গত ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। পিআরএলে যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা সাঈদ নুর আলমকে ৩ জানুয়ারি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মুল সাইট থেকে

পুজিবাজার