Ortho Songbad আর্কাইভ

ঢাবি ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব

ঢাবি ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে থেকে শুরুর প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি মিটিংয়ে এ প্রস্তাবনা উত্থাপিত হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পরীক্ষা ভর্তি কমিটির মিটিংয়ে এটি চূড়ান্ত হবে।

জানা যায়, ‘ভর্তি পরীক্ষা শুরু হবে ‘ক’ ইউনিট দিয়ে, যা ২১ মে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পরদিন ২২ মে ‘খ’ ইউনিটের পরীক্ষা। ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৭ মে, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা ৫ জুন।

সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার