Ortho Songbad আর্কাইভ

দেশে করোনায় আরও ১৩ মৃত্যু

দেশে করোনায় আরও ১৩ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন এবং শনাক্ত হয়েছেন ৩৯৬ জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৯৮ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২৯টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৮৮টি। এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৭৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫১ জন, এ পর্যন্ত মোট হয়েছেন সুস্থ ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৬৮ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ৯৭ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ২৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৩ জন নারী। এ পর্যন্ত মোট ৬ হাজার ২৮১ জন পুরুষ এবং ২ হাজার ১৭ জন নারী করোনায় মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৩ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন,চট্টগ্রামে ২ জন , বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। ১৩ জন সবাই হাসপাতালে মারা যান।

 

মুল সাইট থেকে

পুজিবাজার