Ortho Songbad আর্কাইভ

আইডিএলসি ফাইন্যান্সের নগদ লভ্যাংশ ঘোষণা

আইডিএলসি ফাইন্যান্সের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৪ টাকা ৫১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪০ টাকা ৪১ পয়সা।

আগামী ৩১ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।

মুল সাইট থেকে

পুজিবাজার