নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা আগামীকাল
নিউজিল্যান্ডগামী জাতীয় দলের ক্রিকেটাররা ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) করোনার টিকা নেবেন। যেহেতু টিকা দেয়া হবে, তাই ধারণা করা হচ্ছিল তার আগের দিনই (বুধবার) হয়তো সফরের দল ঘোষণা করা হবে।
কিন্তু নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে আর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হবে আগামীকাল শুক্রবার। তার আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় কুর্মিটোলা হাসপাতালে জাতীয় দলের ক্রিকেটাররা করোনার টিকা দেবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। আর টিকা দেয়া শুরু হবে বেলা পৌনে ১১টার দিকে। শুরুতেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টিকা নেবেন বলেও জানা গেছে।