Ortho Songbad আর্কাইভ

মুশফিক-রিয়াদসহ ভ্যাকসিন নেননি ৫ ক্রিকেটার

মুশফিক-রিয়াদসহ ভ্যাকসিন নেননি ৫ ক্রিকেটার
বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। অগ্রাধিকার বিবেচনায় ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছিল। তবুও ৫ জন ক্রিকেটার ভ্যাকসিন নেননি।

নিউজিল্যান্ড সফরে দলে যারা আছেন তাদের ভ্যাকসিন গ্রহণের ক্ষণ নির্ধারিত ছিল ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। তবে এই সময়ে ৫ ক্রিকেটার ভ্যাকসিন নেননি।

ভ্যাকসিন না নেওয়া ক্রিকেটাররা হলেন- টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদী হাসান।

মুল সাইট থেকে

পুজিবাজার