Ortho Songbad আর্কাইভ

‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর আল-হাজ্ব টেক্সটাইল

‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর আল-হাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ ২২ ফেবব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের নির্দেশনা দেয়।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

মুল সাইট থেকে

পুজিবাজার