Ortho Songbad আর্কাইভ

ই-জেনারেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ই-জেনারেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
ই-জেনারেশন লিমিটেডের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১.০৮ টাকা।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫৩ টাকা।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৯২ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার