Ortho Songbad আর্কাইভ

‘বাংলাদেশ থেকে ১০ হাজার নতুন শ্রমিক নেবে সিঙ্গাপুর’

‘বাংলাদেশ থেকে ১০ হাজার নতুন শ্রমিক নেবে সিঙ্গাপুর’
সিঙ্গাপুর ১০ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া রোমানিয়াও ২ হাজার নতুন শ্রমিক নেবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারিকালে মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছেন। তবে, নতুন নতুন চাকরির বাজারও তৈরি হচ্ছে। সুখবর হলো, সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে।

মুল সাইট থেকে

পুজিবাজার