Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১৮৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটি মোট ২ কোটি ১৮ লাখ ১৭ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২ লাখ ৪৩ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, রবি, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, সামিট পাওয়ার, গ্রামীণফোন ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার