Ortho Songbad আর্কাইভ

সদস্যদের চাঁদা মওকুফ করলো এফবিসিসিআই

সদস্যদের চাঁদা মওকুফ করলো এফবিসিসিআই
২০২০ সালের সদস্য চাঁদা মওকুফ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। একইসঙ্গে জরিমানাও মওকুফ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এফবিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের বার্ষিক চাঁদা জরিমানাসহ মওকুফ করা হয়েছে। যারা ইতোমধ্যে ২০২০ সালের বার্ষিক চাঁদা অথবা জরিমানা পরিশোধ করেছেন, যথাশীঘ্রই তা ফেরত দেওয়া হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার