ক্রিকেটার নাসির-তামিমার বিরুদ্ধে মামলা

ক্রিকেটার নাসির-তামিমার বিরুদ্ধে মামলা
তালাকনামা ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তামিমার আরেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বিষয়টি রাকিব নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ডিভোর্স না নিয়ে আরেকজনকে বিয়ের ঘটনায় আইনগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন রাকিব হাসান। তখন তিনি বলেছিলেন, বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। এরপরই রাকিব তালাক না দিয়ে বিয়ের বিষয়টি সামনে আনেন। তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের