দর বৃদ্ধির শীর্ষে ই-জেনারেশন

দর বৃদ্ধির শীর্ষে ই-জেনারেশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন হওয়া মোট ৩৪৩ টি কোম্পানির মধ্যে ১৯০ টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে ই-জেনারেশন লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার ই-জেনারেশনের ক্লোজিং শেয়ার দর ছিল ১৫ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২২ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ তাদের শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি এক হাজার ৯৫৯ বারে ১৮ লাখ ৪০ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৭ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪২ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, লিবরা ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, জিকিউ বলপেন, বেক্সিমকো, এনার্জিপ্যাক পাওয়ার ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন