অস্ট্রেলিয়ায় ফেসবুক ও গুগল থেকে অর্থ আদায়ের আইন পাস

অস্ট্রেলিয়ায় ফেসবুক ও গুগল থেকে অর্থ আদায়ের আইন পাস
নিজেদের প্লাটফর্মে নিউজ কন্টেন্ট প্রকাশের জন্য গুগল ও ফেসবুকের কাছ থেকে অর্থ আদায় করতে বিশ্বে প্রথম দেশ হিসেবে আইন পাস করেছে অস্ট্রেলিয়া। ফেসবুকের তীব্র বিরোধিতার মুখে কিছু সংশোধনী নিয়ে পাস হয়েছে দ্য নিউজ কোড আইন। এর অধীনে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোকে বেশ আকর্ষণীয় পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে গুগল ও ফেসবুককে।

নতুন পাস হওয়া আইনটিতে বলা হয়েছে, অর্থ ভাগাভাগি নিয়ে সংবাদমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে আলোচনা করে নেবে। এই ধরনের আলোচনা ব্যর্থ হলে এসব প্লাটফর্মকে শালিসের আওতায় আনা যাবে। অস্ট্রেলিয়ার সরকার বলছে এই আইনের ফলে সব পক্ষের মধ্যে ন্যায্য দরকষাকষি করা যাবে। আর এতে সংবাদ প্রতিষ্ঠানগুলো আরও বেশি লাভ পাবে।

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এসিসিসি জানিয়েছে, আইন প্রণয়নের আগ পর্যন্ত গুগল ও ফেসবুকের মতো টেক জায়ান্টদের ওপর এক চেটিয়া নির্ভরতার কারণে সংবাদমাধ্যমগুলোর দর কষাকষির সুযোগ ছিলো না। সংবাদের দাম নিয়ে কোনও বিরোধ তৈরি হলে তার সমাধান দিতে পারবে শালিসকারীরা। বিশ্লেষকরা বলছেন এতে লাভবান হবে সংবাদমাধ্যম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা