করোনার মধ্যেও দেশের অর্থনীতি একেবারে স্থবির হয়নি: প্রধানমন্ত্রী

করোনার মধ্যেও দেশের অর্থনীতি একেবারে স্থবির হয়নি: প্রধানমন্ত্রী
করোনার মধ্যেও দেশের অর্থনীতি একেবারে স্থবির হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড- অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি বলেন, সমুদ্র পথেই অধিকাংশ পণ্য পরিবহন হয়। সারাবিশ্বের অর্থনীতিতে এ পণ্য পরিবহনের গুরুত্ব অনেক। জাহাজ চলাচলে উচ্চ শিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, শিক্ষা ও প্রশিক্ষণ একসাথে অর্জন করতে হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলাবোধ বজায় রেখে কাজ করে দেশের সম্মান বাড়াতে হবে। সমুদ্রে যারা চাকরিরত তারাও বড় রেমিট্যান্স যোদ্ধা।

শেখ হাসিনা বলেন, ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটরের মাধ্যমে এখন থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রহণযোগ্যতা বাড়ছে। মেরিন একাডেমির মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে।

সরকার প্রধান বলেন, সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, জাতির পিতা ১৯৭৪ সমুদ্র সীমা নির্ধারণের বিষয়টি নিয়ে উদ্যোগ নিলেও ৭৫ পরবর্তী সময় জিয়াউর রহমানসহ অন্য কেউ এটা নিয়ে কোনো কাজ করেনি।

তিনি জানান, করোনার মধ্যেও দেশের অর্থনীতি একেবারে স্থবির হয়ে পড়েনি। প্রত্যেকের স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা