বাংলাদেশে ডাউনলোডের শীর্ষে লাইকি

বাংলাদেশে ডাউনলোডের শীর্ষে লাইকি
সম্প্রতি ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলোকে পেছনে ফেলে বাংলাদেশে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সর্বাধিক ডাউনলোড করা ফ্রি অ্যাপ হওয়ার বিশাল মাইলফলক অর্জন করেছে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি এবং শেয়ারের প্ল্যাটফর্ম লাইকি।

মোবাইল ডেটা এবং অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম অ্যাপ অ্যানির র‌্যাংকিং অনুসারে, ফেব্রুয়ারির ২০ এবং ২১ তারিখে লাইকি বাংলাদেশের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সর্বাধিক ডাউনলোড করা ফ্রি অ্যাপ।

এ নিয়ে বাংলাদেশে লাইকির হেড অব অপারেশন জয় গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে বাংলাদেশে যে ডিজিটাল বিপ্লব চলছে, তার প্রেক্ষিতে আমরা সবাইকে ডিজিটাল মাধ্যমে নিজেদের মতো করে প্রকাশের করার সুযোগ দিচ্ছি। আমাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সম্প্রতি আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সর্বাধিক ডাউনলোড করা ফ্রি অ্যাপ হওয়ার মর্যাদা লাভ করেছি। এটি প্রমাণ করে যে, বাংলাদেশের মানুষ লাইকিকে ভালোবাসে এবং তারা এ প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হচ্ছে।’

শীর্ষ ১০-এর তালিকাভুক্ত বাকি অ্যাপগুলোর মধ্যে রয়েছে ফেসবুক লাইট, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, নগদ, ইমো এইচডি, ইমো বেটা, রিদমিক কিবোর্ড, ইমো, বিকাশ এবং ফেসবুক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা