Ortho Songbad আর্কাইভ

আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটি নন-কনভার্টেবল সাব অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ব্যাংকটি টায়ার-টু ক্যাপিটাল শর্ত পূরণে এই বন্ড ইস্যু করবে।

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর ব্যাংকটি বন্ড ইস্যুর করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার