শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক পদে টম মুডি

শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক পদে টম মুডি
ক্রিকেট পরিচালক পদে টম মুডিকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। এই দায়িত্বে থেকে তিনি দেশটির জাতীয় ও ঘরোয়া ক্রিকেট তদারকি করবেন।

আজ সোমবার (১ মার্চ) থেকে আগামী ৩ বছরে কমপক্ষে ৩০০ দিন তিনি এই দায়িত্ব পালন করবেন।

অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে গড়া নতুন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি টম মুডিকে নিয়োগ দিয়েছে। অ্যাডভাইজরি কমিটিতে অরবিন্দর সঙ্গে আছেন মুত্তিয়া মুরালিধরন ও কুমার সাঙ্গাকারা। তারা দুজনই তার অধীনে খেলেছেন।

৫৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কোচের দায়িত্বে ছিলেন। এক যুগেরও বেশি সময় পর দ্বীপরাষ্ট্রে ফিরছেন নতুন দায়িত্ব নিয়ে।

শ্রীলঙ্কা দল ও ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা, ঘরোয়া ক্রিকেটের কাঠামো, ক্রিকেটারদের কল্যাণ, শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কোচ ও সাপোর্ট স্টাফের কাঠামো, হাই পারফরম্যান্সসহ তথ্য বিশ্লেষণ নিয়ে কাজ করবেন মুডি।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যা-শলি ডি সিলভা বলেন ‘টম আগেও শ্রীলঙ্কায় দায়িত্ব পালন করেছেন এবং তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আমি জানি তার জ্ঞানের পরিধি ও দক্ষতা। সে আমাদের খেলাকে আরও মূল্যবান করে তুলবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো