Ortho Songbad আর্কাইভ

ইজিএমের তারিখ ঘোষণা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের

ইজিএমের তারিখ ঘোষণা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের
বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম অনুষ্ঠান করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি আগামী ২৩ মার্চ সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠান করবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২১ মার্চ নির্ধারণ করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার