দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার কোম্পানিটি ৮৩৮ বারে ৫ লাখ ৮৬ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৬২ বারে ৭ লাখ ৩৪ হাজার ৩৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২৪ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইন্টারন্যাশনাল লিজিং, সাফকো স্পিনিং, রবি, আনলিমা ইয়ার্ন, হাক্কানি পাল্প, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন