২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৪

২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৮ জনে। এছাড়াও এসময়ে নতুন করে আরও ৬১৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।

বুধবার (০৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৯৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।

এর আগে মঙ্গলবার (০২ মার্চ) দেশে আরও ৫১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৩৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৬০ হাজার ৩০৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ১১ লাখ ১৩০ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা