বাংলাদেশকে এক ৯ লাখ ডোজ ভ্যাকসিন দেবে জাতিসংঘ

বাংলাদেশকে এক ৯ লাখ ডোজ ভ্যাকসিন দেবে জাতিসংঘ
জাতিসংঘের টিকা কার্যক্রম কোভ্যাক্স থেকে এক কোটি ৯ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

প্রথম ধাপে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণের তালিকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে বাংলাদেশসহ ১৩৮টি দেশের নাম রয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের জন্য এক কোটি ৯ লাখ আট হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ করা আছে।

বিশ্বে বাংলাদেশ চতুর্থ দেশ যারা কোভ্যাক্স থেকে এই বিপুল পরিমাণ ডোজ পাচ্ছে। বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার নাম।

জানা গেছে, কোভ্যাক্সের সিংহভাগই সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

গেল ২৪ ফেব্রুয়ারি কোভ্যাক্স থেকে প্রথম ভ্যাকসিন পায় পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। বিশ্বের সব দেশের মধ্যে করোনাভাইরাসের টিকার সমবণ্টন নিশ্চিত করতে গঠন করা হয় জাতিসংঘের এ জোট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা