Ortho Songbad আর্কাইভ

তিন কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল

তিন কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল সোমবার (৮ মার্চ) বন্ধ থাকবে।

কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, রবি ও গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ৯ মার্চ থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার