বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক আজ
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান আট ইস্যুতে দুদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার।

গত এক বছরেরও বেশি সময় পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব জাফর উদ্দিন এবং ভারতের পক্ষে সে দেশের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ধাওয়ান বৈঠকে নেতৃত্ব দেবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকশী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাণিজ্যের ক্ষেত্রে বাধা দূরীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উভয় দেশের বাণিজ্য সচিব পর্যায়ের এ বৈঠক রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে।

সচিব পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই, সড়ক ও জনপথ বিভাগ, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের প্রতিনিধি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা