বিকেলে ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করবে বিএনপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।
সোমবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় তিন সদস্যের প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন ।