রাজধানীতে ৪৩ মাদক কারবারি আটক
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২৮৭ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সোমবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।