Ortho Songbad আর্কাইভ

আগামীকাল লেনদেন বন্ধ তিন কোম্পানির

আগামীকাল লেনদেন বন্ধ তিন কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (১১ মার্চ) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো : আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং বিডি ফাইন্যান্স।

সূত্র মতে, লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার (১১ মার্চ) কোম্পানি তিনটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

রেকর্ড ডেটের পর রোববার (১৪ মার্চ) যথানিয়মে আবার কোম্পানি তিনটির শেয়ার লেনদেন শুরু হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার