Ortho Songbad আর্কাইভ

গত সপ্তাহে দর কমার শীর্ষে ভ্যানগার্ড এএমএল ফান্ড

গত সপ্তাহে দর কমার শীর্ষে ভ্যানগার্ড এএমএল ফান্ড
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯ টাকা ৭০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদনে শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ফান্ডটির ইউনিটের দর ২ টাকা ৩০ পয়সা কমেছে।

ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৫৩ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ১২দশমিক ৪০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬৭ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার