ঘরের মাঠে রিয়ালকে জেতালেন বেনজেমা

ঘরের মাঠে রিয়ালকে জেতালেন বেনজেমা
স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৩ মার্চ) রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ১-০ গোলে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে হারিয়েছে এলচেকে। আর সেটা সম্ভব হয়েছে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার কল্যাণে। তিনি শেষ ২০ মিনিটে জোড়া গোল করে দলকে জয় উপহার দেন। এলচের হয়ে একমাত্র গোলটি করেন দানিয়েল কালভো।

ঘরের মাঠে প্রথমার্ধে এলচের জালের নাগাল পায়নি রিয়াল। অবশ্য এলচেও পায়নি গোলের দেখা। তবে বিরতি থেকে ফিরে লিড নেয় এলচে। ৬১ মিনিটের মাথায় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে হেড দিয়ে জালে পাঠান কালভো (১-০)।

তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ৭০ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে নামা লুকা মদ্রিচের বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জাল কাঁপান বেনজেমা। তাতে ম্যাচে ফেরে সমতা (১-১)।

এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। সবাই ধরেই নিয়েছিল রিয়ালের মাঠ থেকে গুরুত্বপূর্ণ ১টি পয়েন্ট নিয়ে ফিরতে যাচ্ছে এলচে। কিন্তু তাদের ধারনাকে ভুল প্রমাণ করেন বেনজেমা।

যোগ করা সময়ে (৯০+১) কাসেমিরোর সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বল নিয়ে জালে জড়ান ফরাসি স্ট্রাইকার। তাতে স্বস্তির এক জয় পায় রিয়াল ও জিনেদিন জিদান।

এই জয়ে ২৭ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে রিয়াল। ২৬ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো