Ortho Songbad আর্কাইভ

নিঃস্বার্থভাবে কাজ করার শপথ বিজিএমইএ'র প্রার্থীদের

নিঃস্বার্থভাবে কাজ করার শপথ বিজিএমইএ'র প্রার্থীদের
পোশাক খাতের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করার শপথ নিয়েছেন বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতি (বিজিএমইএ) নির্বাচনে ফোরাম মনোনীত প্রার্থীরা।

রোববার (১৪ মার্চ) রাতে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু’তে আয়োজিত ‘ফোরাম পর্ষদের পরিচিতি’ অনুষ্ঠানে এ শপথ নেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোশাক শিল্প উদ্যোক্তা এবং সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, ফোরামের প্রেসিডেন্ট আনোয়ার-উল-আলম পারভেজ, প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদসহ পোশাক কারখানা মালিকরা।

দেশের পোশাক খাত ব্যবসায়ীদের শীর্ষ জোট ফোরামের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে এবারের প্যানেল গঠন করা হয়েছে। যারা নির্বাচিত হলে যেকোনো পরিস্থিতিতে বিজিএমইএ তথা বাংলাদেশের পোশাক খাতকে সমৃদ্ধির পথে নেতৃত্ব দিতে সক্ষম।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স এ বি এম শামছুদ্দিন এবং বর্তমান প্রেসিডেন্ট ড. রুবানা হক ফোরামের প্যানেল সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকায় ফোরামের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- আনোয়ার হোসেন চৌধুরী, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান বাবলু, ভিদিয়া অমৃত খান, মো. কামাল উদ্দিন, মাশিদ আর আব্দুল্লাহ, এম এ রহিম ফিরোজ, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, খান মনিরুল আলম শুভ, এ এম মাহমুদুর রহমান, এ বি এম সামছুদ্দিন, নাফিস উদ দৌলা, আসিফ ইব্রাহিম, মজুমদার আরিফুর রহমান, তাহসিন উদ্দিন খান, নাভিদুল হক, ড. রুবানাহক, ড. রশিদ আহমেদ হোসাইনী, ইকবালহামিদ কোরাইশী আদনান, মাহমুদ হাসান খান বাবু, মো. রেজওয়ান সেলিম, ফয়সাল সামাদ, রানা লাইলা হাফিজ, মো. মেজবা উদ্দীন আলী এবং নজরুল ইসলাম।

মুল সাইট থেকে

পুজিবাজার