Ortho Songbad আর্কাইভ

ডিবিএইচের বোর্ড সভার তারিখ ঘোষণা

ডিবিএইচের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনের (ডিবিএইচ) লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার