Ortho Songbad আর্কাইভ

ঢাকা দক্ষিণের সমাবেশ স্থগিত করলো বিএনপি

ঢাকা দক্ষিণের সমাবেশ স্থগিত করলো বিএনপি
সারাদেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ স্থগিত করেছে দলটি।

সোমবার (১৫ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি জানান।

মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর ব্রাদার্স ইউনিয়ন মাঠে এ সমাবেশ হওয়ার কথা ছিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশের সব বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকাগুলোতে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের যে সমাবেশ হওয়ার কথা ছিল তা সরকারি বাধা ও দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার