ঢাকায় আসছেন না নরেন্দ্র মোদী!

ঢাকায় আসছেন না নরেন্দ্র মোদী!
লাখো মানুষের সমাগমে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে৷ ১৭ মার্চ ঘরোয়া আয়োজনে মুজিববর্ষ উদ্বোধন করা হবে৷ তবে সেখানে আসছেন না বিদেশি অতিথিরা৷

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এখন বড় কোনো আয়োজন করার ঝুঁকি নিচ্ছে না সরকার৷ ১৭ মার্চ লাখো জনতার অংশগ্রহণে মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন করার পরিকল্পনা আপাতত স্থগিত করা হচ্ছে৷ আয়োজন হবে ঘরোয়াভাবে৷

রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ আয়োজনে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল৷ তবে বিদেশি অতিথিদের নিয়ে এই আয়োজনটি আপাতত স্থগিত করা হচ্ছে৷

পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন কামাল আবদুল নাসের চৌধুরী৷

বিশ্ব পরিস্থিতি এবং একই সঙ্গে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি৷ বলেন, জনস্বার্থে অনুষ্ঠান আগে যেভাবে সাজানো হয়েছিল তা পুনর্বিন্যাস করা হবে৷ সারা বছর জুড়ে দেশব্যাপী মুজিববর্ষের নানা আয়োজন চলবে বলেও জানিয়েছেন তিনি৷

এর আগে করোনা ভাইরাস পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা