ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক প্রকাশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদ আহমেদের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে ব্যথিত ও মওদুদ আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
তিনি ব্যক্তিগতভাবে ও অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলকে গভীর সমবেদনা জানান।