Ortho Songbad আর্কাইভ

করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮৬৫

করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮৬৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬০৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জন।

বুধবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫১০ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) দেশে ১ হাজার ৭১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২৬ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার