গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহটিতে বেক্সিমকোর ৩ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৮৯৪টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২৯৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ১১.৪১ শতাংশ। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারের উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটার ১৪৩ কোটি ১০ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১১১ কোটি ৫১ লাখ টাকার, লাফার্জহোলসিমের ১০০ কোটি ৫৫ লাখ টাকার, সামিট পাওয়ারের ৮৮ কোটি ২ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৮৬ কোটি ৯৪ লাখ টাকার, লুব-রেফের ৭৮ কোটি ৮৪ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৭৮ কোটি ৭৮ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৭৪ কোটি ৭৫ লাখ টাকার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন