সাপ্তাহিক রিটার্নে ১৮টি খাতে দরপতন

সাপ্তাহিক রিটার্নে ১৮টি খাতে দরপতন
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৮টি খাতে দর কমেছে। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র দুই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা-আবাসন খাতে। এই খাতে ৭ দশমিক ৭ শতাংশ দর কমেছে। এরপরে সিমেন্ট খাতে ৬ দশমিক ৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর্থিক খাতে ৫ দশমিক ৮ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে খাদ্য খাতে ৫ দশমিক ৬ শতাংশ,সাধারণ বিমা খাতে ৫ দশমিক ১ শতাংশ, বিবিধ খাতে ৪ দশমিক ২ শতাংশ, সিরামিক খাতে ৩ দশমিক ২ শতাংশ, আইটি খাতে ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩ শতাংশ, প্রকৌশল খাতে ২ দশমিক ৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ১ শতাংশ, ওষুধ-রসায়ন ও টেলিকমিউনিশেন খাতে ১ দশমিক ৭ শতাংশ, জীবন বিমা খাতে ১ দশমিক ৪ শতাংশ, কাগজ খাতে ১ দশমিক ২ শতাংশ, বস্ত্র খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ৫ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে শুধুমাত্র পাট ও ব্যাংক খাতে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন