নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ঢাকা সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জন্য আনন্দের। কেউ কেউ বিরোধিতা করছেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে নানা মতের লোক রয়েছেন। এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

তিনি বলেন, মোদীর সফর নিয়ে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে আমরা চিন্তা করছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন, কীভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে রাখতে হয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে। ডা. জাফরুল্লাহও তার সফর নিয়ে বিরোধিতা করেছেন। মোদী যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তখন বিএনপি অন্যরকম ‘নয়েস’ তৈরির চেষ্টা করেছিল। আমরা অনুরোধ করবো, এই সফর নিয়ে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা