খাতভিত্তিক লেনদেনের শীর্ষে জ্বালানি-বিদ্যুৎ খাত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে জ্বালানি-বিদ্যুৎ খাত
১৫ দশমিক ৯ শতাংশ লেনদেন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে শীর্ষে উঠে এসেছেন জ্বালানি-বিদ্যুৎ খাত।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিবিধ খাত। এই খাতে গত সপ্তাহে ১৫ দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে। এছাড়াও ওষুধ-রসায়ন খাতে ১২ দশমিক ১ শতাংশ করে লেনদেন হওয়ায় এটি তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন খাতে ৯ দশমিক ৭ শতাংশ, ব্যাংক ও আর্থিক খাতে ৭ দশমিক ৯ শতাংশ, প্রকৌশল খাতে ৭ দশমিক ২ শতাংশ, সিমেন্ট খাতে ৫ দশমিক ৩ শতাংশ, খাদ্য খাতে ৪ দশমিক ৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩ দশমিক ৯ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ৫ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ২ শতাংশ, কাগজ খাতে দশমিক ৬ শতাংশ, পাট, ট্যানারি ও সিরামিক খাতে দশমিক ৫ শতাংশ, ভ্রমণ-অবকাশ ও জীবন বিমা খাতে দশমিক ৩ শতাংশ করে লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন