Ortho Songbad আর্কাইভ

এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে কনসুলেটেড ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা।

বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ৯ মাসে কনসুলেটেড ইপিএস হয়েছে ২ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ০১ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির এই এনএভি হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার