Ortho Songbad আর্কাইভ

ডিআইজি হাবিব করোনায় আক্রান্ত

ডিআইজি হাবিব করোনায় আক্রান্ত
ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২৪ মার্চ) হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি (ডিআইজি হাবিব) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৩ মার্চ) হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

করোনায় দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত পুলিশের ৮৭ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ২০ হাজারের অধিক সদস্য।

মুল সাইট থেকে

পুজিবাজার