Ortho Songbad আর্কাইভ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির শ্রদ্ধা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির শ্রদ্ধা
ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বুধবার (২৪ মার্চ) পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোঃ আবদুল বাসেত। পুষ্পাঞ্জলি অর্পনশেষে তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে জাতিকে সেবা, তাঁর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার মঙ্গলময় সকল কাজের সঙ্গী হওয়ার এবং দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে উচ্চ শিক্ষার আলো পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ড. মোঃ আবদুল বাসেত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদানের আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েরসিন্ডিকেট সদস্য ও প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার